ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১১ জানুয়ারি ২০২১

করোনায় মারা গেলেন পোপের ব্যক্তিগত চিকিৎসক

পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক ফ্যাবরিজিও সোকারসির মৃত্যু হয়েছে।

ভ্যাটিকানের সংবাদপত্র এল’ওসেরভাতুরে রোমানো শনিবার জানিয়েছে, করোনা সংক্রান্ত জটিলতার কারণে ৭৮ বছর বয়সী সোকারসির মৃত্যু হয়েছে। 

জানা গেছে, সোকারসি গত ২৬ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার অনকোলজিকাল রোগ ছিল। রোগটির চিকিৎসা নেয়ার দিনগুলোতে ঠিক কখন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তা স্পষ্ট নয়।

২০১৫ সালে পোপ সোকারসিকে চিকিৎসক হিসেবে নিয়োগ দেন। তবে সর্বশেষ পোপের সঙ্গে তার কবে দেখা হয়েছিল তা নিশ্চিত হওয়া যায় নি।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়