ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৩, ১১ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:০৫, ১১ জানুয়ারি ২০২১

করোনা সংক্রমণের মধ্যে ভারতের ৮ রাজ্যে বার্ড ফ্লু’র হানা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা সংক্রমণের নিরিখে সারাবিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।  প্রতিদিনই সেখানে ভাইরাসে আক্রান্ত হচ্ছেন হাজারের বেশি  মানুষ। এমন পরিস্থিতিতে দেশটিতে এবার দেখা দিয়েছে বার্ড ফ্লুয়ের সংক্রমণ। ইতোমধ্যে ভারতের ৮ টি রাজ্যে হানা দিয়েছে বার্ড ফ্লু।

এনডিটিভি জানিয়েছে,  মহারাষ্ট্রসহ ৮ রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে। মহারাষ্ট্রে গত দুই দিনে প্রায় ৮০০ মুরগি মারা গেছে। তাদের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এবং এটি এখন নিশ্চিত যে এর কারণ হচ্ছে বার্ড ফ্লু।

মহারাষ্ট্রের জেলা কালেক্টর দীপক মধুকর মুগ্লিকর জানান, মহারাষ্ট্রের মুরুম্বা গ্রামেও নিশ্চিত হওয়া গেছে। সেখানে প্রায় আটটি পোল্ট্রি ফার্ম আছে এবং আট হাজার মুরগি আছে। আমরা সেগুলোকে মেরে ফেলতে বলেছি।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট এবং অন্যান্য রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়