আন্তর্জাতিক ডেস্ক
জাপানে ভয়াবহ তুষারপাতে ১১ জনের মৃত্যু
প্রতীকী ছবি
জাপানে ভয়াবহ তুষারপাতে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর আহত হয়েছেন অন্তত আড়াই শতাধিক। এর আগে এমন ভয়াবহ তুষারপাত দেখেন নি জাপানিরা। খবর দ্য গার্ডিয়ান ও দ্য জাপান টাইমস
দেশটির উত্তরাঞ্চলের বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন, বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে উদ্ধার কাজে জাপানের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি তুষারপাত হয়েছে। বাসা বাড়িতে আটকা পড়েছেন স্থানীয়রা। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। তুষারপাতে উদ্ধারকর্মীসহ বেশ কয়েকজন মারা গেছেন।
এদিকে, স্পেনে তুষারঝড়ে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তুষারঝড়ে রাস্তা, হাসপাতাল বিভিন্ন স্থাপনায় জমে থাকা বরফ সরাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। তাদের সহায়তায় মাদ্রিদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























