ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ১২ জানুয়ারি ২০২১

বাইডেনের শপথ অনুষ্ঠান: জরুরি অবস্থা জারি করলেন ট্রাম্প

আগামী ২০ জানুয়ারি নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সে হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প্রের ক্ষমতা ছাড়ার দিনও আর বেশি দূরে নেই। তবে শেষ মুহুর্তেও বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে  নিরাপত্তা জোরদারে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থায় জারি করেছেন। একইসঙ্গে তিনি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় সহায়তা করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকেও নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সংস্থাগুলোকে নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় সহায়তা করার কথাও বলেছেন।

তবে এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে এভাবে জরুরি অবস্থা জারি করেননি। সাধারণত প্রেসিডেন্টরা কোন দুর্যোগ মোকাবেলায় সহায়তার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করে থাকেন। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় মার্কিন কর্তৃপক্ষ বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। 

আগামী ২০ জানুয়ারি বাইডেন শপথ নেবেন। এ দিন পর্যন্ত হোয়াইট হাউস ও কংগ্রেসের আশেপাশের সকল দোকানপাট, প্রশাসনিক ভবনসহ পাবলিক ক্যাটারিং বন্ধ থাকবে।

এছাড়া পেন্টাগণকে ওয়াশিংটন ডিসিকে রক্ষায় ১৫ হাজার ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ক্ষমতা দেয়া হয়েছে।

গত ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনকালে পার্লামেন্ট ভবনে সশস্ত্র হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা। এ সময়ে সংঘর্ষে একজন বিক্ষোভকারী প্রাণ হারায়।
পরে আরো তিনজন মারা যায়।

এদিকে করোনা ভাইরাসের তান্ডবের কারণে বাইডেনের শপথ অনুষ্ঠান ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে না।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়