ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ১২ জানুয়ারি ২০২১

করোনায় আক্রান্ত পর্তুগালের প্রেসিডেন্ট

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রাবেলো ডি সোসা

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রাবেলো ডি সোসা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রাবেলো ডি সোসা। সোমবার রাতে প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্যটি নিশ্চিত করেছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৭২ বছর বয়সী এ রাষ্ট্রপ্রধানের করোনাভাইরাসের উপসর্গ রয়েছে এবং তিনি লিসবনে প্রেসিডেন্ট প্রাসাদে আইসোলেশনে রয়েছেন।

প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর গত বুধবার তিনি কয়েক ঘণ্টা ধরে ‘প্রশাসনিক আইসোলেশনে’ থাকেন। তবে পরে প্রেসিডেন্টের করোনাভাইরাস পরীক্ষা করা হলে তিনি নেগেটিভ হন।

এদিকে তার সংস্পর্শে আসা সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘স্বল্প ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করায় তিনি আর কোয়ারেন্টাইনে থাকেননি।

এদিকে দুই সপ্তাহ পর দেশটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে মার্সেলো বিজয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়