আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৩৭, ১২ জানুয়ারি ২০২১
ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ দল চীনে পৌঁছাবে ১৪ জানুয়ারি
ফাইল ছবি
উহান যাওয়ার অনুমতি পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দল। জানা গেছে, করোনার উৎস সন্ধানে আগামী ১৪ জানুয়ারি চীনে পৌঁছাবে ডব্লিউএইচও'র তদন্ত দল। সোমবার চীন কর্তৃপক্ষ এ তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের যাওয়ার অনুমতি দিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। সেদিন উপমন্ত্রী জেং ইজিন সাংবাদিকদের বলেন, ‘নির্দিষ্ট সময় ঠিক করা হয়েছে এবং আমরা এখানে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞরা যখন তাদের প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন ও সফরের সময় নির্ধারণ করবেন, আমরাও তখন তাদের সঙ্গে তদন্ত পরিচালনার জন্য উহানে যাব।’
ডব্লিউএইচওর তদন্ত দলের চীনে পৌঁছার তারিখটি জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে, চীনে তদন্ত দলের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানায়নি কমিশন।
সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উহান শহরে ২০১৯ সালের শেষদিকে সর্বপ্রথম নভেল করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়। চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা করোনার সংক্রমণ ধরা পড়ার পর প্রাথমিক পদক্ষেপ নিতে দেরি করায় ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল।
রয়টার্স বলছে, ডব্লিউএইচওর তদন্ত দল আসার আগে আগে চীন কর্তৃপক্ষ নিজেদের মতো করে পরিস্থিতি গোছানোর চেষ্টা করছে। করোনার মহামারি কখন ও কোথায় শুরু হয়েছিল, তা নিয়েই নতুন করে বক্তব্য দেন চীনের জ্যেষ্ঠ কূটনীতিক ওয়াং ওয়াই। তিনি বলেন, ‘অনেক অনেক গবেষণায়’ দেখা গেছে করোনাভাইরাসের সংক্রমণ উহান ছাড়াও আরো অনেক অঞ্চলে দেখা গিয়েছিল।
বিশ্বের বহু দেশ যেখানে করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে হিমশিম খাচ্ছে, চীন ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























