আন্তর্জাতিক ডেস্ক
করোনার দ্বিতীয় ধাক্কা, মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি
ফাইল ছবি
করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কার মুখে পড়ে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে, স্থগিত করা হয়েছে দেশটির পার্লামেন্ট।
কাতারভিত্তিক আলজাজিরা জানায়, মঙ্গলবার সকালে এক রাজকীয় ঘোষণায় দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ এ নির্দেশনা জারি করেন।
করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে জনস্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে পড়ায় মধ্যরাতে ফের লকডাউনে যাচ্ছে মালয়েশিয়ায়। তার আগে দেশটিতে জরুরি অবস্থা জারি ও পার্লামেন্ট স্থগিতের ঘোষণা আসল।
সোমবার সন্ধ্যায় রাজার সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমাতে জরুরি অবস্থা জারির জন্য রাজাকে অনুরোধ করেন তিনি। রাজকীয় ঘোষণায় বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত হয়েছেন রাজা।
১ আগস্ট পর্যন্ত এ জরুরি অবস্থা থাকবে বলে রাজকীয় ঘোষণায় জানানো হয়। তবে করোনা সংক্রমণ কমে আসলে তার আগেও তুলে নেওয়া হতে পারে।
জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী মহিউদ্দিন জানান, জরুরি অবস্থায় জারি হওয়ায় জাতীয় পার্লামেন্ট এবং আইনসভা স্থগিত করা হয়েছে এবং কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে না।
তিনি আরও জানান, কোনো কারফিউ জারি করা হয়নি এবং তার সরকার দেশ পরিচালনা করে যাবে।
দেশটির রাজনৈতিক বিশ্লেষক ওহ এই সান আলজাজিরাকে বলেন, ‘অনেক মানুষ অবিশ্বাসের মধ্যে রয়েছে। তাদের নাগরিক অধিকার কতটুকু সংকুচিত হয়েছে সে ব্যাপারে আরও বিস্তারিত জানতে চায় তারা।’
এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে দেশটি জুড়ে লকডাউন আরোপ হচ্ছে। রাজার অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী মহিউদ্দিন দেশটির আটটি রাজ্য ও প্রশাসনিক অঞ্চলে এ লকডাউন জারি করেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























