আন্তর্জাতিক ডেস্ক
মডার্নার ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে এক বছর!
ফাইল ছবি
মার্কিন প্রতিষ্ঠান মডার্না উৎপাদিত করোনা ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে অন্তত এক বছর। সোমবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত ৩৯তম জে.পি মরগ্যান হেলথকেয়ার কনফারেন্সে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
কোম্পানিটি জানিয়েছে, নতুন ধরনের করোনাভাইরাস নির্মূলে মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি নির্মিত তাদের ভ্যাকসিনটি বেশকিছু দেশে কার্যকারিতা প্রমাণে সক্ষম হয়েছে।
সিনথেটিক ‘এমআরএনএ’ সিস্টেমের সহায়তায় মডার্না উৎপাদিত ‘এমআরএনএ-১২৭৩’ ভ্যাকসিনটি করোনাভাইরাসের বহিঃআবরণকে অনুকরণ করে এবং সে অনুযায়ী কাজ করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে (ইমিউন সিস্টেম) কার্যকর করে তোলে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে করোনাভাইরাসের যেকোনো ধরনের বিপরীতে তাদের ভ্যাকসিনের কার্যকরিতা পরীক্ষার কথা জানিয়েছিল।
সোমবার মডার্না জানিয়েছে, ২০২১ সালের মধ্যে ৬০ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহে সক্ষম তারা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























