ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১২ জানুয়ারি ২০২১

যুক্তরাষ্ট্রে এবার গরিলার শরীরে করোনা!

গরিলা। ফাইল ছবি

গরিলা। ফাইল ছবি

বাঘ, সিংহ, বিড়ালের পর এবার গরিলার শরীরে ধরা পড়ল প্রাণঘাতী করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের সান দিয়েগো জু সাফারি পার্ক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

পার্কের নির্বাহী পরিচালক লিসা পিটারসন সোমবার মার্কিন বার্তা সংস্থা এপিকে জানান, একসঙ্গে থাকা আটটি গরিলার দেহে ভাইরাস রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে কয়েকটির কাশিও হচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে করোনার লক্ষণ নেই এমন একজন চিড়িয়াখানার স্টাফের সংস্পর্শে এসে গরিলাগুলো করোনায় আক্রান্ত হয়েছে।

গত ৬ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য বন্ধ রয়েছে সান দিয়েগো জু সাফারি পার্ক। তারপরও যুক্তরাষ্ট্রে কৃষি বিভাগের ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসের পরীক্ষাগারে তিনটি গরিলার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হল। পরে সেখানকার আটটি গরিলার সব কয়টির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

লিসা পিটারসন জানিয়েছেন, করোনা শনাক্ত হলেও সর্দি এবংস কাশি বাদ দিলে গরিলাগুলো ভালো আছে। তিনি জানান, সবকটিকেই আলাদা রাখা হয়েছে। আর তারা খাবার ও পানি গ্রহণ করছে। আশা করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়