আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনায় একদিনেই মরলেন প্রায় সাড়ে ৪ হাজার
করোনা প্রাদুর্ভাবের সূচনা থেকেই বিধ্বস্ত অবস্থায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত চব্বিশ ঘন্টায় দেশটিতে করোনাভাইরাসে একদিনের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে একদিনে মারা গেছে প্রায় সাড়ে চার হাজার মানুষ।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৪ হাজার ৪৭০ জন।
বর্তমানে প্রায় এক লাখ ৩১ হাজার লোক কভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে টিকা কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত ৯৩ লাখ লোককে টিকার দু’টি ডোজের একটি দেওয়া হয়েছে। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ২৮ লাখ লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি লোক।
এদিকে ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে। গত ৩০ ডিসেম্বর সর্বোচ্চ ১৫ হাজার ২২০ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে করোনায় মোট মৃত্যু ১৯ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৬ লাখ সাড়ে ৬৩ হাজারের মতো। আগের দিন এ সংখ্যা ছিল প্রায় ৫ লাখ সাড়ে ৮৬ হাজার। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৯ কোটি ২০ লাখ সাড়ে ৯ হাজারের মতো।
এর আগে গত ৭ জানুয়ারি বৈশ্বিক সংক্রমণ ৮ লাখ ৩৩ হাজার ৯৭৬ জনে স্পর্শ করে যা করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























