আন্তর্জাতিক ডেস্ক
দ্বিতীয়বার অভিশংসিত ট্রাম্প
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম, যিনি দুইবার অভিশংসিত হলেন। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ এক সপ্তাহ নেই। ক্ষমতা ছাড়ার মাত্র কিছুদিনন আগেই কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার জেরে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন তিনি। খবর এনবিসি নিউজ
কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যরা ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসনের সিদ্ধান্ত দেন। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে ১০ জন রিপাবলিকান নেতাও ভোট দিয়েছেন। সহিংস বিদ্রোহে উসকানি দেওয়ার জন্য দায়ী করে ট্রাম্পের বিরুদ্ধে এই প্রস্তাব পাস হয়।
প্রতিনিধি পরিষদে পাস হওয়া এই প্রস্তাব যাবে এখন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে শুনানিতে। ১০০ সদস্যের সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্য সম্মতি দিলে তবেই ট্রাম্প প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হবেন।
এর আগে একবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। তবে সিনেটের ভোটাভুটিতে তার পদ রক্ষা হয়। আমেরিকার সংবিধানের ২৫ নম্বর সংশোধনী অনুযায়ী কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে দেয়া যায়।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন ডোনাল্ড ট্রাম্প।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























