আন্তর্জাতিক ডেস্ক
আট মাস পর চীনে আবারও করোনায় মৃত্যু
ফাইল ছবি
আট মাস পর চীনে আবারও করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্য বিষয়টি নিশ্চিত করেছে। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৩৮ জন।
মহামারি শুরু হওয়ার পর কঠোর লকডাউন ও ব্যাপক পরীক্ষার মাধ্যমে করোনা পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে রেখেছিল চীন। কিন্তু সম্প্রতি আবারও সেখানে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন করা হয়েছে একটি প্রদেশ।
এদিকে করোনাভাইরাসের উৎস সন্ধানের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার উহানে পৌঁছেছে। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর দলটি তাদের অনুসন্ধান কার্যক্রম শুরু করবে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবারের মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। মৃত ব্যক্তি হেবেই প্রদেশের অধিবাসী, শুধু এটুকু তথ্যই তারা জানিয়েছে। বেইজিংকে ঘিরে থাকা হেবেইয়ের বেশ কয়েকটি শহরে লকডাউন আরোপ করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, দেশজুড়ে অন্তত ৮৮৫ জন করোনা রোগীকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এর মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























