ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১৪ জানুয়ারি ২০২১

বাইডেনের শপথ: ওয়াশিংটনজুড়ে ২০ হাজার সেনা মোতায়েন

সংগৃহীত

সংগৃহীত

নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন জো বাইডেন। শপথগ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ওয়াশিংটনজুড়ে মোতায়েন করা হয়েছে ২০ হাজার সশস্ত্র মার্কিন সেনা।

জানা গেছে, এরই মধ্যে ক্যাপিটল হিলের আশপাশে ১৫ হাজার সেনাকর্মী মোতায়েন করা হয়েছে। ২০ তারিখের আগে যোগ দেবে আরও ৫ হাজার। শুধু যে মেটান ডিটেক্টর বসানো হয়েছে তাই নয়, ক্যাপিচটল হিলের চারধারে আটফুট উঁচু ধাতব দেওয়াল তৈরি করা হয়েছে।  

গত ৬ জানুয়ারি ক্যাপিটলে তাণ্ডবের পর এই শপথ অনুষ্ঠনে আর কোনও ঝুঁকি নিতে চায় না মার্কিন প্রশাসন। তাই আগে থেকেই মোতায়েন করা হয়েছে সেনা। 

সব সেনা সদস্যদের হাতে দেওয়া হয়েছে মারাত্মক অস্ত্র। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে এত সেনা সমাবেশ এর আগে কখনও দেখা যায়নি। আগামী ২০ জানুয়ারি প্রায় ১৬টি গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ করার কথা জানিয়েছে পুলিশকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়