আন্তর্জাতিক ডেস্ক
বাইডেনের শপথ অনুষ্ঠান উপস্থাপনা করবেন টম হ্যাঙ্কস
জো বাইডেন ও টম হ্যাঙ্কস
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নিবেন জো বাইডেন। শপথ অনুষ্ঠানের বিশেষ একটি প্রাইমটাইম টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা টম হ্যাঙ্কস।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বাইডেনের অভিষেক অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সেলেব্রেটিং আমেরিকা’ শিরোনামের ৯০ মিনিটের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জন বন জভি, ডেমি লোভাতো জাস্টিন টিম্বারলেকের মতো ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে জো বাইডেন এবং কমলা হ্যারিসও বক্তব্য রাখবেন।
রয়টার্স জানিয়েছে, এবার করোনার কারণে অনুষ্ঠানের সূচিতে কাটছাঁট করা হয়েছে।
ডেমি লোভাতো তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাকে যখন পারফর্ম করার কথা বলা হলো আমি তা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।’
‘স্বপ্ন সত্য হওয়ার’ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যান্ট ক্লেমন্স।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে টিম্বারলেক ও ক্লেমন্স তাদের নতুন গান ‘বেটার ডেজ’ পরিবেশন করবেন।
টিম্বারলেক গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের এই গানে সবাইকে আশাবাদী হতে উৎসাহ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি স্থানীয় সময় (ইটি) ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৮টায় এবিসি, সিবিএস, সিএনন, এনবিসি ও এমএসএনবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে।
এছাড়াও, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ ৯টি শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এবারের অভিষেক অনুষ্ঠান অন্যান্য প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের চেয়ে কিছুটা অন্যরকম হতে যাচ্ছে।
সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন ও কমলা হ্যারিস।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























