ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ১৫ জানুয়ারি ২০২১

বাইডেনের শপথ: পারফর্ম করবেন লেডি গাগা-লোপেজ

লেডি গাগা, জো বাইডেন, জেনিফার লোপেজ

লেডি গাগা, জো বাইডেন, জেনিফার লোপেজ

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন জো বাইডেন। অনুষ্ঠানে শুধু রাজনীতিবিদরাই নন, আসবেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও।

ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় দুই মার্কিন তারকা লেডি গাগা এবং জেনিফার লোপেজ। বাইডেনের টিমের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বাইডেনের অভিষেকে ইউএস ক্যাপিটলের পশ্চিমভাগে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাইবেন পপ তারকা লেডি গাগা। এরপর একটি মিউজিক্যাল পারফরমেন্সে অংশ নেবেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ।

ক্যাপিটলের অনুষ্ঠানে আরও অংশ নেবেন সঙ্গীতশিল্পী জাস্টিন টিম্বারলেক, জন বন জোভি, ডেমি লোভাটো এবং অ্যন্ট ক্লেমনস। বাইডেনের শপথগ্রহণ উপলক্ষে ৯০ মিনিটের একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন দুইবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস।

এছাড়াও অনুষ্ঠানটিতে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে জর্জিয়ার এক কৃষ্ণাঙ্গ দমকলকর্মী, একজন সাবেক তরুণ কবি পুরস্কার বিজয়ী, এক ক্যাথলিক ধর্মযাজক এবং বাইডেনের নিজ শহর উইলমিংটনের এক যাজককে।

অনুষ্ঠানে তারা বৈচিত্র্যপূর্ণ মার্কিন জাতির প্রতিনিধিত্ব করবেন বলে বাইডেনের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে নিরাপত্তা শঙ্কায় আগামী ২০ জানুয়ারি ক্যাপিটল ভবনে জো বাইডেনের অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষজনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে ইতোমধ্যেই নতুন ব্যারিকেড স্থাপন এবং কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়