ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১৫ জানুয়ারি ২০২১

প্রত্যেক আমেরিকান পাবেন এক হাজার ৪০০ ডলার প্রণোদনা

জো বাইডেন

জো বাইডেন

এক সপ্তাহ পর ক্ষমতা গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেই মার্কিনীদের জন্য সুখববর দিলেন তিনি। করোনায় বিপর্যস্ত মার্কিন অর্থনীতির জন্য এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের পরিকল্পনার কথা জানিয়েছেন।

প্রণোদনা প্যাকেজটি অনুমোদন পেলে প্রত্যেক পরিবারগুলোর জন্য বরাদ্দ থাকবে এক ট্রিলিয়ন ডলার। যেখানে প্রত্যেক আমেরিকানকে সরাসরি দেয়া হবে এক হাজার ৪০০ ডলার করে।    

এই প্যাকেজের আওতায় করোনা মোকাবিলায় খরচ করা হবে ৪১২ বিলিয়ন ডলার আর ছোট ব্যবসার থাকছে ৪৪০ বিলিয়ন ডলার।

এছাড়া আমেরিকানদের টিকা দেয়ার জন্য ২০ বিলিয়ন ডলার খরচ করতে চান বাইডেন। এর মধ্যে রয়েছে গণটিকাদান কেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলের জন্য ভ্রাম্যমাণ ইউনিট স্থাপন। 

বৃহস্পতিবার রাতে ডেলাওয়ারের নিজ শহর উইলমিংটন থেকে একটি প্রাইমটাইম বক্তৃতায় বাইডেন বলেন, ‘নাগরিকদের দুর্ভোগ আরও গভীর হচ্ছে এবং সঙ্কট সুস্পষ্ট হয়েছে। আমাদের হাতে অপচয় করার মতো সময় নেই।’

বাইডেন বলেন, ‘জাতির স্বাস্থ্যব্যবস্থা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের আরও কাজ করতে হবে এবং এখনই কাজ করতে হবে।’

বাইডেন আরো বলেন, ‘সামনে আরও বাধা আসবে। তবে আমাদের কাজের ব্যাপারে সবাইকে সর্বদা সৎ থাকতে হবে।’

এছাড়া যুক্তরাষ্ট্রে ১৮ মিলিয়নেরও বেশি মানুষ বেকার। ত্রাণ প্যাকেজের আওতায় বেকারদের জন্য সাপ্তাহিক ভাতা ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৪০০ ডলারে উন্নীত করা হবে। উদ্বাস্তু ও গৃহহারাদের জন্যও সুবিধা রয়েছে এই তহবিলে।

জো বাইডেন জানিয়েছেন, নাগরিকদের জন্য ন্যূনতম মজুরি দ্বিগুণ করে ১৫ ডলারে উন্নীত করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়