আন্তর্জাতিক ডেস্ক
তীব্র ঠাণ্ডায় লেক পরিণত হলো বরফে (ভিডিও)
সংগৃহীত
সর্বশেষ ১৯৯১ সালে কাশ্মীরের শ্রীনগরে তাপমাত্রা নেমেছিল মাইনাস ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু বুধবার (১৩ জানুয়ারি) রাতে সেই অঞ্চলের তাপমাত্রা নেমে যায় মাইনাস ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এমন তীব্র ঠাণ্ডায় উপত্যকাটির ঐতিহ্যবাহী ডাল লেক পরিণত হয় বরফে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ডাল লেকে বরফ জমে যাওয়ায় সেখানকার মানুষ নদীর মাঝখানে ক্রিকেট খেলছে।
দেশটির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ কাশ্মীরের বার্ষিক তীর্থ যাত্রা অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসেবে ব্যবহার হওয়া পাহালগামে এ দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ১১ দশমিক ১ ডিগ্রি। তার আগের রাতে তা ছিলো মাইনাস ১১ দশমিক ৭ ডিগ্রি। পর্যটন কেন্দ্র গুলমার্গে আগের দিন রাতে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস হলেও বুধবার রাতে সেখানে তাপমাত্রা ছিলো মাইনাস ২ ডিগ্রি।
উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর কোকারনাগে রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে সেখানে পানি সরবরাহ লাইন বরফে পরিণত হওয়ায় বিঘ্নিত হচ্ছে পানি সরবরাহ। উপত্যকার বিভিন্ন সড়কে জমে যাচ্ছে বরফের স্তর। ফলে গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকেরা।
ভিডিও দেখুন:
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























