ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৩, ১৫ জানুয়ারি ২০২১

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৪২

সংগৃহীত

সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। আহত সংখ্যা ছাড়িয়েছে সাতশত।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলি রহমান বলেছেন, মামুজু শহরে নিহতের সংখ্যা ৩৪ জন। তিনি আরো বলেছেন, ধবংসস্তুপের নিচে অনেক মৃতদেহ আছে।

অন্যদিকে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, পার্শ্ববর্তী মাজিনি শহরে ৮ জন নিহত হয়েছে। এই শহরের এক বিধ্বস্ত হাসপাতালের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া বহু রোগী এবং হাসপাতাল কর্মীদের উদ্ধারে অভিযান চলছে দমকল কর্মীরা।

শুক্রবার আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির মাজেনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মোটরসাইকেলে করে ঘর ছেড়ে বেরিয়ে উঁচু কোথাও যাওয়ার জন্য ছোটাছুটি করছে। ভিডিওতে আরও দেখা যায়, একটি ছোট্ট শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং মানুষজন খালি হাতে তাকে উদ্ধারের চেষ্টা করছে।

সুদিরমান স্যামুয়েল নাম এক সাংবাদিক জানান, ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হোটেল, সুলায়িসি দ্বীপের অফিস, শপিং মল।

সূত্র: সিএনএন

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়