ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ১৬ জানুয়ারি ২০২১

সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাজ্য

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এই কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার (১৮ জানুয়ারি) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে।

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্যে প্রবেশের সকল পথ (স্থল, নৌ ও আকাশপথ) পুরোপুরি বন্ধ থাকবে।

তবে কেউ যদি দেশটিতে প্রবেশ করতে চায় তাহলে তাকে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। এরপরও কেউ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ব্রাজিলে করোনার নতুন স্ট্রেইন চিহ্নিত হওয়ার পর দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরই সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বরিস জনসন বলেন, করোনা সংক্রমণ থেকে জনগণকে রক্ষায় প্রতিনিয়ত আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। তবুও সংক্রমণ এবং মৃত্যু বাড়ছেই। এখন আরও কঠোর ব্যবস্থা নেয়া জরুরি।

বরিস জনসন বলেন, একদিকে করোনার ভ্যাকসিন আমাদের আশা দেখাচ্ছে, অন্যদিকে বাইরের বিভিন্ন দেশ থেকে করোনার নতুন নতুন ধরন যুক্তরাজ্যে প্রবেশের ঝুঁকি বাড়ছে। করোনার নতুন ধরন মোকাবিলায় আমাদের এখনই অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়