ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ১৫:৫০, ১৬ জানুয়ারি ২০২১

মেয়ের আপত্তিকর বিবস্ত্র ছবি কিশোরকে পাঠাতেন মা!

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

যুক্তরাষ্ট্রের ফিলাদেলফিয়ায় নিজের ১৬ বছরের মেয়ের আপত্তিকর বিবস্ত্র ছবি ফ্লোরিডার এক কিশোরকে পাঠাতেন মা। এ অপরাধে ওই মায়ের সাজা হয়েছে। তার নাম লিন্ডা পাওলিনির (৪৫)।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, অভিযুক্ত ওই নারী নিজের মেয়ের ছবি পাঠিয়ে বোঝাতে চেয়েছিলেন, কিশোরের প্রতি তার আকর্ষণ আছে। কিন্তু পাওলিনির মেয়ে ব্যাপারটি বুঝতে পারেননি। পাওলিনি ওই কিশোরকে আকৃষ্ট করতে ও নিজের ফায়দা লুটতে নানাবিধ ফন্দি আটেন। এমনকী মিথ্যা আত্মহত্যার ভয়ও দেখান। যার জেরে ওই কিশোরও নিজের আপত্তিকর ছবি-ভিডিও পাঠাতে বাধ্য হন। 

এ ঘটনার তদন্ত শেষে শিশু পর্নোগ্রাফির দায়ে যুক্তরাষ্ট্রের আদালত অভিযুক্ত পাওলিনিকে ৩৫ বছরের কারাদণ্ড দেন ও ১৫ হাজার ডলার জরিমানা করেন। 

রায় শেষে বিচারক বলেন বলেছেন, খুব ঠান্ডা মাথায় জঘন্য অপরাধ করেছেন ওই নারী।

তবে তদন্তকারী পুলিশ কর্মকর্তারা বলছেন, মানসিকভাবে অসুস্থ লিন্ডা পাওলিনি। সে কারণে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। 

ওই কিশোর ছাড়াও আরো দু’জনের সঙ্গে তিনি একইভাবে মেসেজ দেওয়া নেওয়া করতেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়