আন্তর্জাতিক ডেস্ক
নরওয়েতে ফাইজারের টিকা গ্রহণের পর ২৩ জনের মৃত্যু
ফাইল ছবি
ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গ্রহণের পর নরওয়েতে অন্তত ২৩ জন মারা গেছেন। যাদের মধ্যে ১৩ জন বয়স্ক ব্যক্তি টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেছেন বলে জানিয়েছে দেশটি।
নরওয়ের মেডিসিন এজেন্সিকে উদ্ধৃত করে দ্য সান এবং আনাদোলু এজেন্সি জানিয়েছে, ১৩ জনের সবার বয়স ৮০ বছরের উপরে। বাকি ১০ জন কী কারণে মারা গেছেন সেটি পরিষ্কার নয়।
দেশটির ওষুধ সংস্থার কর্মকর্তারা বলছেন, ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর জ্বর, বমি-বমি ভাব দেখা দিচ্ছে। এটি কারো কারো (বয়স্ক রোগী) ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে।
এজেন্সির মেডিকেল ডিরেক্টর স্টেইনার ম্যাডসেন জানিয়েছেন, এই ১৩ জনের মধ্যে ৯ জনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। সাতজনের সমস্যা কিছুটা কম ছিল।
ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি থেকে ফাইজারের টিকা অনুমোদনের পর নরওয়ে কর্মসূচি শুরু করে। এখন পর্যন্ত ৩৩ হাজার মানুষ সেখানে টিকা নিয়েছেন।
দেশটিতে নতুন এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৭৩৬ জন। মারা গেছেন ৫১১ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























