ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ১৬ জানুয়ারি ২০২১

প্রথমবারের মতো সৌদিতে বিচারকের আসনে বসতে যাচ্ছেন নারীরা

ফাইল ছবি

ফাইল ছবি

সামাজিক সংস্কারে গেল কয়েক বছর ধরেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। এবার প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন  দেশটির নারীরা।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের নারীর ক্ষমতায়ন বিষয়ক আন্ডারসেক্রেটারি হিন্দ আল-জাহিদ এমন তথ্য জানিয়েছেন।

তিনি বললেন, এ দেশে শীঘ্রই বিচারকের আসনে বসতে যাচ্ছেন নারীরা। আর তা বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে পদক্ষেপ নেয়া হয়েছে।

আল-আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়নের পথে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

নারীর অধিকার অর্জনে সৌদি অগ্রগতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জানিয়ে তিনি জানান, সৌদি শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি। বর্তমানে এই অংশগ্রহণের হার ৩১ শতাংশে পৌঁছে গেছে।

তিনি বলেন, সরকারি চাকরিতে সৌদি নারীদের অংশগ্রহণ ৩৯ থেকে ৪১ শতাংশ। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় অনেক বেড়েছে।

সূত্র: আরব নিউজ

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়