আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:২৭, ১৭ জানুয়ারি ২০২১
ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভূমিকম্প, মৃত বেড়ে ৫৬
ছবি: AFP
ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে অনুভূত ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এখন ৫৬ জন; আহতের সংখ্যা প্রায় ৮শ’ জন।
স্থানীয় সময় গত শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ভূমিকম্পটি সুলাওসি দ্বীপে আঘাত হানে। এর পরপর তাৎক্ষনিকভাবে অনেক পরিবারকে ক্ষতিগ্রস্ত স্থান থেকে সরিয়ে নেয়া হয়। উদ্ধার কাজ এখনো চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা।
রোববার (১৭ জানুয়ারি) দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থার (বিএনপিবি) বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎস সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী।
ভূমিকম্পের আঘাতে অন্তত দেড় হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা। তারা জানিয়েছে, এখনও অনেকে ভবনের নিচে চাপা পড়ে আছেন। শতকের বেশি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর হাজারের বেশি বাসিন্দা নিরাপদ আশ্রয় খুঁজতে বাসা থেকে পালিয়ে যায়।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























