ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ১৭ জানুয়ারি ২০২১

ভারতে প্রথমদিনেই টিকা পেলেন প্রায় ২ লাখ মানুষ

সংগৃহীত

সংগৃহীত

শনিবার (১৬ জানুয়ারি) ভারতে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। প্রথম দিনেই পুরো দেশে প্রায় ২ লাখ মানুষ টিকা পেয়েছেন। যদিও এই লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ। টিকা গ্রহণের বিষয়টি ঐচ্ছিক হওয়ায় সংখ্যা অনেকটা কম হয়েছে বলে মনে করছে প্রশাসন।  

শনিবার সকালে এক সঙ্গে ৩ হাজার ছয়টি কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সারাদিন ব্যাপী ১ লাখ ৯১ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে।

প্রথম দফায় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক, স্বাস্থ্য কর্মী, পরিচ্ছন্নতাকর্মীদের টিকা দেওয়া হয়। এরপরেই পুলিশ, সামরিক বাহিনীর সদস্য এবং অন্যান্য করোনা যোদ্ধাদের টিকা দেয়া হবে। প্রথম দফায় টিকা পাবেন প্রায় তিন কোটি মানুষ।

দ্বিতীয় ধাপে টিকা দেয়া হবে ৫০ বছরের বেশি বয়স্কদের। বিশেষ করে যাদের আগে থেকেই কোনো না কোনো অসুস্থতা রয়েছে। এদের সংখ্যা প্রায় ২৭ কোটি। টিকাদানের জন্য ব্যাপক প্রশিক্ষণও দেয়া হয়েছে।

করোনা টিকা নেওয়ার পর কোথাও কোথাও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। দিল্লিতে ৫১ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজনকে ২ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। তবে এছাড়া তেমন কোনো বড় সমস্যা দেখা দেয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়