ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ১৭ জানুয়ারি ২০২১

আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা

সংগৃহীত

সংগৃহীত

আফগানিস্তানে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। রোববার সকালে রাজধানী কাবুলে এই ঘটনাটি ঘটে। বিষয়টি স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কায়িম বলেন, দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা দুই নারী বিচারককে হারালাম। তাদের বহনকারী গাড়িটির চালক হামলায় আহত হয়েছেন। ওই গাড়িটি তাদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই হামলার শিকার হলেন তারা।

ওই মুখপাত্র জানিয়েছেন, দেশটির শীর্ষ আদালতে ২০ জনের বেশি নারী বিচারক দায়িত্ব পালন করছেন। কাবুল পুলিশের পক্ষ থেকেও ওই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামসিদ রাসুলি জানিয়েছেন, ওই নারী বিচারকরা সুপ্রিম কোর্টে কর্মরত ছিলেন।

গত কয়েক মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে কাবুলে একের পর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়