ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ১৭ জানুয়ারি ২০২১

আবারও উগান্ডার প্রেসিডেন্ট হলেন মুসেভেনি

ইয়োভেরি মুসেভেনি

ইয়োভেরি মুসেভেনি

উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ইয়োভেরি মুসেভেনি। জাতীয় নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মুসেভেনি প্রায় ৫৯ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। তবে ববি ওয়াইন ইতোমধ্যে ভোটে কারচুপির অভিযোগও এনেছেন।

সাবেক পপস্টার ববি ওয়াইন অঙ্গীকার করেছেন, ইন্টারনেট সংযোগ পুনস্থাপনের পর নির্বাচনে প্রতারণার প্রমাণ তিনি উপস্থাপন করবেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট মুসেভেনি দেশটির ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে৷ 

উল্লেখ্য, ১৯৮৬ সালে থেকে উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়োভেরি মুসেভেনি। ২০১৯ সালে সংবিধান পরিবর্তন করে ষষ্ঠবারের মতো নির্বাচনে অংশ নেন তিনি৷ 

এবারের নির্বাচনকে ঘিরে দেশটিতে ইন্টারনেট শাটডাউন করেছিল মুসেভেনি সরকার। যার তীব্র সমালোচনা করেছেন নির্বাচন পর্যবেক্ষকরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়