আন্তর্জাতিক ডেস্ক
বিমানবন্দরে নামতেই আটক পুতিন বিরোধী নাভালনি
ছবি: বিবিসি নিউজ
রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে অনেকেই জানেন পুতিন বিরোধী হিসেবে। এবার পুতিন বিরোধী নাভালনিকে গ্রেফতার করা হয়েছে। জার্মানি থেকে মস্কোর বিমানবন্দরে নামা মাত্রই মাত্রই তাকে আটক করা হয়। খবর বিবিসি
রোববার (১৭ জানুয়ারি) রাতে নাভালনি মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামেন। এর পরপরই দেশটির পুলিশ তাকে আটক করে।
পাঁচ মাস পর রাশিয়ায় ফেরার উদ্দেশ্যে জার্মানির বার্লিন থেকে রওনা হয়েছিলেন নাভালনি। ৪৪ বছর বয়সী নেতাকে বহনকারী বিমানটির অবতরণ করার কথা ছিল নুকোভ বিমানবন্দরে। সেখানে তার সমর্থকরাও হাজির হয়েছিলেন স্বাগত জানাতে। কিন্তু রাশিয়া সরকার বিমানটিকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে অবতরণ করায়। সেখান থেকেই নাভালনিকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
গ্রেফতারের আগে নাভালনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি জানি আমি সঠিক পথেই রয়েছি। আমি কোনো কিছুকেই ভয় পাই না। আমার বিরুদ্ধে করা সকল মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া।’
নাভালনি ও তার স্ত্রী স্থানীয় সময় রাত ৮টার পরই মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামেন। সেখানেও তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিল শত শত সমর্থক। মস্কোর বিমানবন্দরে তার যে সমর্থকরা হাজির হয়েছিলেন তাদের মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। সম্ভাব্য দাঙ্গার শঙ্কায় বিমানবন্দরে লোহার বেরিকেডও নেওয়া হয়।
উল্লেখ্য, গেল বছরের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন ৪৪ বছর বয়সী এই নেতা। প্রথমে তাকে সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসার জন্য জার্মানিতে যান। তদন্তকারীরা জানায়, পুতিনের এই সমালোচককে হত্যার জন্য বিষ প্রয়োগ করা হয়েছিল।
জার্মানিতে দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ্য হয়ে গত বুধবার নাভালনি তার দেশে ফেরার ঘোষণা দেন। এর পরপরই মস্কোর কারা কর্তৃপক্ষ জানায়, দেশে ফেরামাত্র পুতিন সমালোচককে গ্রেফতারের জন্য তারা সবকিছু করবে। কারণ জালিয়াতির মামলায় ২০১৪ সালের স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘন করেছেন তিনি।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























