ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১৮ জানুয়ারি ২০২১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত বেড়ে ৮১

ছবি: দ্য জাকার্তা পোস্ট

ছবি: দ্য জাকার্তা পোস্ট

ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পে মারা যাওয়া আরও ২৫ জনের শবদেহ উদ্ধার করা হয়েছে। ফলে এ নিয়ে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে।

ইন্দোনেশিয়ার সংবাদামাধ্যম জাকার্তা পোস্ট সোমবার (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) ভারী বৃষ্টিপাতের মধ্যে দিনভর অভিযান চালিয়ে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একই পরিবারের পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আজ সকাল থেকে ফের অভিযানে নেমেছেন উদ্ধার কর্মীরা। কিন্তু বৃষ্টি উদ্ধার কাজে বড় ধরনের বাঁধা হয়ে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে তারা।

উদ্ধারকর্মীরা বলছেন, বৃষ্টির কারণে ধসে পড়া ভবন আরও ভারী হয়ে যাচ্ছে। এর মধ্যে হালকা মাত্রায় পরাঘাত (আফটার শক) অনুভূত হলে ভবন আরও ধসে যেতে পারে।

এদিকে ইন্দোনেশিয়ার রেড ক্রসের তথ্য মতে, ভূমিকম্পের আঘাতে অন্তত সাড়ে ৮শ' মানুষ আহত হয়েছেন। গৃহহারা হয়েছেন কমপক্ষে ১৫ হাজার মানুষ।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়