ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ১৮ জানুয়ারি ২০২১

সিনেট থেকে পদত্যাগ করছেন কমলা হ্যারিস

কমলা হ্যারিস

কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিনেট থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেয়ার দুই দিন আগে সোমবার তিনি পদত্যাগ করছেন।

বিষয়টি নিশ্চিত করে ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজম জানান, কমলা হ্যারিসের মেয়াদে ক্যালিফোর্নিয়ার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন আলেকস প্যাডিলা। তিনিই হবেন ক্যালিফোর্নিয়ায় প্রথম লাতিন সিনেটর।

২০১৬ সালে ক্যালিফোর্নিয়া থেকে প্রথমবার সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করে সিনেটর হন কমলা হ্যারিস। দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান হিসেবে এবং প্রথম দক্ষিণ এশিয়-আমেরিকান হিসেবে ২০১৭ সালে সিনেটর হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়