আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:১৫, ১৮ জানুয়ারি ২০২১
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ কোটি ছাড়াল
ফাইল ছবি
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ কোটি ছাড়িয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ২০ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ৬ কোটি ৮২ লাখ ১২ হাজার করোনা রোগী।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৬৪৮ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মারা গেছেন ২০ লাখ ৩৯ হাজার ৯৮৬ জন। আর এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৬ কোটি ৮২ লাখ ১২ হাজার ৬২ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫০। মৃত্যু হয়েছে চার লাখ সাত হাজার ২০২ জনের।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৭২ হাজার ৬৭২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৪৫৬ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৮৬৮ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম। এছাড়া ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ২২৭। এর মধ্যে চার হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রোববার (১৭ জানুয়ারি) পর্যন্ত বাংলাদেশে মোট ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ পর্যন্ত করোনায় মোট ৭ হাজার ৯০৬ জনের মৃত্যু হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























