ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ১৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:০০, ১৮ জানুয়ারি ২০২১

নেদারল্যান্ডসে ভ্যাকসিন বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ছবি: ডয়েচে ভেলে

ছবি: ডয়েচে ভেলে

সারা বিশ্বে যখন এ পর্যন্ত আবিষ্কৃত করোনার ভ্যাকসিনকে আশার আলো হিশেবে দেখছেন ঠিক তখন করোনার ভ্যাকসিনকে ‘বিষ’ আখ্যা দিয়ে ভ্যাকসিন বিরোধী প্রতিবাদ-সমাবেশ হচ্ছে নেদারল্যান্ডস এর আমস্টারডামে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন জানায়, করোনা-লকডাউন ও ভ্যাকসিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দুই হাজারের মতো বিক্ষোভকারী জমায়েত হয়েছিলেন আমস্টারডামে।

ভ্যান গখ মিউজিয়ামের সামনের চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছিলেন বিক্ষোভকারীরা। তাদের অনেকের হাতে রাখা পোস্টারে 'কোভিড ভ্যাকসিন= বিষ' স্লোগান ছিলো। তাদের প্রতিবাদ ছিলো সরকার যে করোনা ঠেকাতে কড়া লকডাউন চালু করেছে তার বিরুদ্ধেও।

বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শনের সময় সামাজিক দূরত্ব রাখেননি, মাস্কও ছিল না।

নেদারল্যান্ডসে সম্প্রতি শিশুকল্যাণ কেলেঙ্কারির জেরে সরকারের পতন হয়েছে। ফলে দেশটিতে দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা। এই পরিস্থিতির মাঝেই ভ্যাকসিন ও করোনা-কড়াকড়ির প্রতিবাদে বিক্ষোভের ঘটনা ঘটলো।

যদিও পুলিশ এই বিক্ষোভের অনুমতি দেয়নি। আমস্টারডাম নগর কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা জানিয়ে দিয়েছিলেন, বিক্ষোভ দেখাতে হলে ওয়েস্টারপার্ক এলাকায় যেতে হবে এবং সেখানে ৫০০ জনের বেশি বিক্ষোভকারী থাকতে পারবেন না।

স্থানীয় সংবাদপত্রের খবর, বিক্ষোভকারীরা জমায়েত হলে পুলিশ তাদের চলে যেতে বলে। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে পাথর মারতে থাকে। পুলিশ তখন জলকামান নিয়ে আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালানো হয়। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এখন যে পরিস্থিতি চলছে, তাতে সাধারণ মানুষরে স্বাস্থ্যের ক্ষেত্রে বিপুল ঝুঁকি আছে। এখন নিয়ম মেনে চলতে হবে। বিক্ষোভকারীরা নিয়ম মানেননি।

আইনিউজ/এইচএ (ডিডব্লিউ)

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়