ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ১৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১০:০২, ১৯ জানুয়ারি ২০২১

করোনায় প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা স্বাস্থ্য সংস্থার

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী এখনো নাগালের বাইরে; সংক্রমণ ও মৃত্যুহার এখনো উর্ধ্বমুখী। গত এল সপ্তাহে ৫০ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। একই সপ্তাহে গোটা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ হাজারেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে শীঘ্রই প্রতি সপ্তাহে ১ লাখ মানুষ এ ভাইরাসে প্রাণ হারাতে পারেন।

এই আশঙ্কাটি আ করেছেন হু’র জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় চলমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্বাহী বোর্ডের ১৪৮তম সভায় সোমবার (১৮ জানুয়ারি) তিনি এ আশঙ্কার কথা জানান। 

এ সভায় তিনি আরো জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি। এ অবস্থায় দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে ভাইরাসটি।

সূত্র : আনাদোলু এজেন্স

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়