ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ১৯ জানুয়ারি ২০২১

আমেরিকানদের উদ্দেশ্যে ট্রাম্পের স্ত্রীর বিদায়ী বার্তা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বুধবার (২০ জানুয়ারি) আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিশেবে শপথ গ্রহণ করবেন জো বাইডেন। বাইডেনের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ইতি ঘটবে ট্রাম্প শাসনের। এর ধারাবাহিকতায় এতোদিন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া হারাবেন ফার্স্ট লেডির পদ। তাই বিদায়বেলা আমেরিকার নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে মেলানিয়া ট্রাম্প।

সোমবার (১৮ জানুয়ারি) এনিয়ে টুইটারে ভিডিও পোস্ট করেছেন মেলানিয়া।

ভিডিও বার্তায় মেলানিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করাটা ছিল আমার জীবনে সবচেয়ে বড় সম্মান।’

মেলানিয়ার ভাষ্যমতে, ‘দেশজুড়ে আমেরিকানদের অবিশ্বাস্য কর্মকাণ্ডে আমি বেশ অনুপ্রেরণা পেয়েছি।’

এছাড়া মেলানিয়া বলেন, ‘আপনারা যাই করুন না কেন সেই কাজটা মন দিয়ে করুন। মনে রাখবেন, সহিংসতার মাধ্যমে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এটা কখনই ন্যায়সঙ্গত হবে না।’

 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়