ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ২০ জানুয়ারি ২০২১

নিরবতা ভেঙে বিদায়ী বক্তব্য দিলেন ট্রাম্প

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ন্যাক্কারজনক হামলার পর থেকে নিরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে পরাজয়ের পর আমেরিকার ইতিহাস পাল্টে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আজ হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন আলোচিত-সমালোচিত প্রেসিডেন্ট ট্রাম্প।

আর এই শেষ সময়ে এসে ভিডিওবার্তায় নীরবতা ভেঙে বিদায়ী বক্তব্য দিয়েছেন তিনি।  হোয়াইট হাউস থেকে প্রকাশিত পূর্বে রেকর্ড করা ভাষণে ট্রাম্প বলেন, তিনি কঠোর লড়াইয়ের মোকাবিলা করেছেন, কঠিনতম যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভাষণে ট্রাম্প বলেন, ‘আমরা এখানে যা করতে এসেছিলাম তা করেছি, তার চেয়ে বেশি করেছি।’ 

ডোনাল্ড ট্রাম্প তাঁর মেয়াদের শেষ দিনে দেওয়া ভাষণে আরো বলেন, ‘আমরা নতুন প্রশাসনের অভিষেক করতে যাচ্ছি এবং তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সম্ভাবনার ক্ষেত্রে সফল হোক সেই প্রার্থনা করছি।’

এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ বেশ কয়েকজনকে ধন্যবাদ জানান। তিনি তার পরিবার, হোয়াউট হাউসের কর্মকর্তাবৃন্দ, প্রশাসন এবং দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই। প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সেবা করা অনেক বেশি সম্মানের।’

ট্রাম্প তার ভাষণে বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আমি আমার মেয়াদ শেষ করার সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে যা অর্জন করেছি তাতে সত্যিই গর্বিত। এই সপ্তাহে, একটি নতুন প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে এবং নতুন প্রশাসন যুক্তরাষ্ট্রকে নিরাপদ ও সমৃদ্ধ রাখবে এই প্রার্থনা করছি। আমার শুভকামনা রইল।’

ট্রাম্প বলেন, ‘মনে রাখতে হবে যে মার্কিনিদের মধ্যে মতবিরোধ থাকবে, তবে মার্কিন জনগণ বিশ্বস্ত এবং শান্তিকামী নাগরিক, যারা তাদের দেশকে সমৃদ্ধ দেখতে চায়।’

তিনি আরও বলেন, ‘সারা যুক্তরাষ্ট্র ক্যাপিটলে আক্রমণের ঘটনায় আতঙ্কিত হয়েছিল। এ রকম রাজনৈতিক সহিংসতা যুক্তরাষ্ট্রের মূল্যবোধের ওপর আক্রমণ। এটি কখনোই সহ্য করা যায় না।’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়