আন্তর্জাতিক ডেস্ক
শপথ নিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন বাইডেন
সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ওয়াশিংটন ডিসিতে এসেছেন জো বাইডেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী।
ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিজ শহর উইলমিংটনকে বিদায় জানানোর পরে মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ ঘাঁটিতে পৌঁছেছেন বাইডেন। সেখানে পৌঁছানোর আগে তিনি ও তার স্ত্রী জিল বিমানে চড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, যারা করোনাভাইরাসে মারা গিয়েছেন তাদের প্রতি সম্মান জানাবেন জো বাইডেন।
একজন ক্যাথলিকের বরাতে বিবিসি জানায়, শপথ নেয়ার আগে বুধবার সকালে ওয়াশিংটন ডিসির সেন্ট ম্যাথিউ দ্য আপোসলের ক্যাথেড্রালে যাবেন যুক্তরাষ্ট্রে নতুন এই প্রেসিডেন্ট।
এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে ওয়াশিংটন ডিসিতে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে ২৫ হাজার ন্যাশনাল গার্ড সেনা। সেনাবেষ্টনির মধ্যেই শপথ নেবেন বাইডেন ও কমলা হ্যারিস।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























