আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:২৪, ২০ জানুয়ারি ২০২১
আজ রাত ১০টায় শপথ নেবেন বাইডেন
জো বাইডেন
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ বুধবার শপথ নেবেন জো বাইডেন। কঠোর নিরাপত্তার মধ্যে এরই মধ্যে রাজধানী ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
দেশটির স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা) শপথ অনুষ্ঠিত হবে। বাইডেনের পর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নেবেন।
শপথ নেয়ার পরপরই নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সপরিবারে হোয়াইট হাউসে উঠবেন। এদিন জাতির উদ্দেশে তিনি ভাষণ দেবেন। এদিকে বাইডেনের শপথকে সামনে রেখে ওয়াশিংটনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মার্কিন আর্মি সেক্রেটারি রায়ান ম্যাকার্থি বলেছেন, ওয়াশিংটনের বেশিরভাগ রাস্তা এবং মেট্রো স্টেশনগুলোর পাশাপাশি জাতীয় উদ্যান হিসেবে পরিচিত ন্যাশনাল মল বন্ধ করে দেয়া হয়েছে। ভার্জিনিয়া রাজ্য থেকে শহরে প্রবেশের সেতুগুলোও বন্ধ করে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সহিংসতার হাত থেকে রক্ষায় হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা শপথ এলাকাজুড়ে অবস্থান করছেন। তীব্র নিরাপত্তা উদ্বেগ থাকা সত্ত্বেও বাইডেন অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী স্থানে করার পরিকল্পনা নিয়েছেন।
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ১৬০ বছরের মার্কিন ঐতিহ্য উপেক্ষা করে ঘোষণা দিয়েছেন, তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে।
বাইডেনের শপথের চার ঘণ্টা আগে হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় বুধবার সকালে একটি বিদায়ী লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি ওয়াশিংটন ছাড়ার পরিকল্পনা করছেন। মেরিল্যান্ড সামরিক ঘাঁটিতে তার বিদায় অনুষ্ঠান হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























