আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৩৫, ২০ জানুয়ারি ২০২১
ওয়াশিংটন থেকে ১২ নিরাপত্তারক্ষীকে অপসারণ
ফাইল ছবি
চরমপন্থিদের সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানের দায়িত্ব থেকে ১২ জন নিরাপত্তারক্ষীকে অপসারন করা হয়েছে।
নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথগ্রহণ অনুষ্ঠানের আগে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে ওয়াশিংটন। নিরাপত্তারক্ষীদেরও ছাড় দেয়া হচ্ছে না। প্রত্যেকের অতীত রেকর্ড পরীক্ষা করা হচ্ছে। দেখা হচ্ছে, সাম্প্রতিককালে সোশ্যাল নেটওয়ার্ক বা অন্য কোথাও তারা কোনো চরমপন্থি মন্তব্য করেছেন কি না। বস্তুত, এই পরীক্ষা করতে গিয়েই ১২ জন নিরাপত্তারক্ষীকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ১২ জন ন্যাশনাল সিকিওরিটি গার্ডকে কাজ থেকে সরিয়ে দেয়া হয়েছে। প্রত্যেকেই শপথগ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব ছিলেন। এর মধ্যে একজনের সঙ্গে চরমপন্থি হোয়াইট সুপ্রিমেসিস্টদের যোগাযোগ আছে বলে জানানো হয়েছে। আরেকজন সম্প্রতি চরমপন্থি মন্তব্য করেছেন সোশ্যাল নেটওয়ার্কে। বাকি দশজনের সঙ্গেও বিভিন্ন ভাবে চরমপন্থিদের সম্পর্ক রয়েছে বলে জানানো হয়েছে। সকলকেই ওয়াশিংটন থেকে সরিয়ে দেয়া হয়েছে।
নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান হলেও কিন্তু করোনা এবং ক্যাপিটল হিলের সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে এবার ওয়াশিংটন চত্বরে থাকবে না কোনো ভিড়। তবে এতে অংশ নেবেন নামীদামি কয়েকজন তারকা। জো বাইডেনের শপথ অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন বিখ্যাত পপ শিল্পী লেডি গাগা।
বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য শুধুমাত্র ওয়াশিংটনে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করা হচ্ছে। গোয়েন্দাদের ধারণা, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্য থেকেই সহিংসতা ছড়াতে পারে। ফলে সামান্য সন্দেহ হলেও নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেয়া হয়েছে।
সূত্র: রয়টার্স, ডয়চে ভেলে
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























