শ্যামলাল গোঁসাই
আপডেট: ১৬:৫২, ২০ জানুয়ারি ২০২১
যাবার সময়ও নিয়ম ভেঙেই যাচ্ছেন ট্রাম্প
আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিশেবে নির্বাচিত জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন আজ। তাঁর শপথ গ্রহণের মধ্য মার্কিন রাজনৈতিক ইতিহাসে ইতি ঘটবে ট্রাম্প শাসনামলের। পাঁচ বছর পর মার্কিন নাগরিকরা ট্রাম্পকে প্রেসিডেন্ট করবেন কিনা তাও অস্পষ্ট।
তাই যাওয়ার সময়ও নিয়ম ভেঙেই ক্ষমতা ছাড়ছেন ট্রাম্প। যাবেন না বাইডেন-কমলা হ্যারিসের শপথ অনুষ্ঠানে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ২০ জানুয়ারি সকাল সাড়ে এগারোটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা), আর তার ঠিক আধঘণ্টা পর মধ্যাহ্নের সময় জো বাইডেন এবং কমালা হ্যারিস শপথ নেবেন। হোয়াইট হাউসে প্রবেশ করবেন বাইডেন।
বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় সশরীরে উপস্থিত থাকবেন, এটা যুক্তরাষ্ট্রে এতোদিনে একটা নিয়মে পরিণত হয়েছিল। কিন্তু সেই নিয়মের ধার ধারেন নি ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে বিদায়ী এই প্রেসিডেন্ট হাজিরই হচ্ছেন না।
৮ই জানুয়ারিতেই একটি টুইট করে সেটি জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেছেন, ‘যারা যারা জানতে চেয়েছেন তাদের সবার উদ্দেশ্যে, ২০শে জানুয়ারির অভিষেকে আমি যাচ্ছি না’।
দিনটিতে তিনি ফ্লোরিডায় তার ঠিকানা মার-আ-লাগোর উদ্দেশ্যে যাত্রা করবেন বলে এখন পর্যন্ত ঠিক হয়ে আছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























