শ্যামলাল গোঁসাই
যা যা হবে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে
ছবি: GETTY IMAGES
বাংলাদেশ সময় ২০ জানুয়ারি রাত সাড়ে দশটার সময় আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিশেবে শপথ গ্রহণ করবেন জো বাইডেন। এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে বাইডেন ছাড়াও ভাইস প্রেসিডেন্ট হিশেবে শপথ গ্রহণ করবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।
প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রতিবছরই রাজধানী ওয়াশিংটন ডিসিতে বর্ণাড্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে শপথ গ্রহণের পাশপাশি আমন্ত্রিত অতিথিদের জন্য থাকে বিনোদনেরও ব্যবস্থা।
জানা গেছে জো বাইডেনের সক্রিয় সমর্থক লেডি গাগা উপস্থিত থাকবেন এবারের অভিষেকে। তিনি জাতীয় সঙ্গীত গাইবেন। পরে মঞ্চে গান গাইবেন জেনিফার লোপেজ।
বাইডেনের শপথ গ্রহণের পর অভিনেতা টম হ্যাংকসের উপস্থাপনায় ৯০ মিনিটের একটি টেলিভিশন শো হবে, সরাসরি অনুষ্ঠানের বদলে টিভি শোয়ের কারণ ওই একই - কোভিড মহামারি।
এই অনুষ্ঠানে যোগ দেবেন জন বন জোভি, ডেমি লোভ্যাটো এবং জাসটিন টিম্বারলেক। অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সবগুলো গুরুত্বপূর্ণ টিভি নেটওয়ার্ক এবং স্ট্রিমিং প্লাটফর্মগুলোতে সম্প্রচারিত হবে।
বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত না থাকার কথা জানিয়েছেন ডোনাল্ড বাইডেন ছবি: BBCnews
উপস্থিত থাকবেন না ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিশেবে শপথ নেন তখন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।
কিন্তু বাইডেনের ক্ষমতাগ্রহণকালে এ আচরণ করবেন ট্রাম্প। গত ৮ জানুয়ারি দেওয়া এক টুইটে ট্রাম্প তাঁর ভক্তদের জানিয়েছেন তিনি জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
যদিও নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট উপস্থিত থাকাটা আমেরিকার প্রথায় পরিণত হয়েছিলো। সেই পথাও ভাঙলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনার কারণে হবে না মানুষের ভিড়
সাধারণত প্রতি বছরই আমেরিকার নতুন প্রেসিডেন্টের অভিষেকের দিন ওয়াশিংটন ডিসির বাইরে হাজারো উৎসুক জনতা ভিড় করেন, আনন্দ-উল্লাস করেন। কিন্তু এ বছর করোনা মহামারীর কারণে হয়তো সেরকম ভিড় বাট্টা হবে না।
বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসিতে উৎসুক মানুষের ভিড়। ছবি: abcnews
তবে আশঙ্কা করা হচ্ছে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় ঝামেলা সৃষ্টি করতে পারেন ট্রাম্পের উগ্র সমর্থকরা।
এর আগে ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকরা বেপরোয়া হামলা চালায়। এই বিষয়টিকে মাথায় রেখে জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাড়তি নিরাপত্তার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
হবে ভার্চুয়াল প্যারেড
অতীতে আনুষ্ঠানিকতায় যোগ দিতে দুই লাখ পর্যন্ত টিকেট ছাড়া হতো, এবার মহামারির কারণে পাওয়া যাবে মোটে এক হাজারের মতো।
অতীতের মতো এবারও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রীতি অনুযায়ী সেনাবাহিনী পরিদর্শন করবেন কমাণ্ডার-ইন-চিফ। তবে পেনসিলভানিয়া অ্যাভিনিউ থেকে হোয়াইট হাউজ পর্যন্ত সেই প্রথাগত প্যারেডের বদলে এবার হবে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ভার্চুয়াল প্যারেড।
ক্যাপিটাল ভবন, ওয়াশিংটন ডিসি
পরে সস্ত্রীক মি. বাইডেন এবং স্বামীসহ মিজ হ্যারিসকে হোয়াইটে হাউজে নিয়ে যাবে সেনাবাহিনী, যাদের সাথে থাকবে ব্যান্ড দলও।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



























