ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ২০ জানুয়ারি ২০২১

অবশেষে হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প

সংগৃহীত

সংগৃহীত

অবশেষে হোয়াইট হাউস ছাড়লেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। লাল গালিচায় হেঁটে দরজা দিয়ে মেলানিয়াসহ ট্রাম্পের বের হয়ে আসার ছবি প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।

সিএনএন জানায়, নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে শেষবারের মতো হোয়াইট হাউস ছেড়েছেন ট্রাম্প।

বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় সশরীরে উপস্থিত থাকবেন, এটাই যুক্তরাষ্ট্রের প্রথা। কিন্তু নির্বাচন ও এরপর কংগ্রেসের ক্যাপিটল ভবনে হামলার পর যে অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকছেন না ট্রাম্প।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়