আন্তর্জাতিক ডেস্ক
বাইডেনের জন্য ‘গোপন চিঠি’ রেখে গেছেন ট্রাম্প
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প
নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ গ্রহনের আগ দিয়ে সপরিবারে হোয়াইট হাউস ছেড়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যাবার সময় নতুন প্রেসিডেন্টের জন্য ওভাল অফিসের ডেস্কে একটি ‘গোপন চিঠি’ রেখে গেছেন তিনি।
নতুন উত্তরসূরির জন্য মার্কিন বিদায়ী প্রেসিডেন্টের এই ‘গোপন চিঠি’ রেখে যাওয়ার নিয়ম বহুদিনের। কিন্তু অভিষেক অনুষ্ঠানের রীতিনীতিগুলোতে বুড়ো আঙুল দেখানো ট্রাম্প সেটি মানবেন, তা হয়তো আশা করেননি অনেকেই।
তবে হোয়াইট হাউস ছাড়ার আগে এ রিপাবলিকান নেতা নতুন প্রেসিডেন্টের জন্য সেই চিঠি রেখেছেন বলে নিশ্চিত করেছেন ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি জুড ডিয়ার। খবর মায়ামি হেরাল্ডের।
শুধু ডোনাল্ড ট্রাম্পই নন, নতুন ফার্স্ট-লেডির জন্য স্বাগত চিঠি রেখেছেন মেলানিয়া ট্রাম্পও। ঘটনার সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
তবে ট্রাম্প ও মেলানিয়া তাদের উত্তরসূরির জন্য চিঠিতে কী লিখেছেন, তা এখনও নিশ্চিত নয়।
স্ত্রীকে নিয়ে ইতোমধ্যেই হোয়াইট হাউস থেকে পাকাপোক্তভাবে বিদায় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউসে অবতরণ করে মেরিন ওয়ান হেলিকপ্টার। এতে চড়ে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে অবতরণ করেন ট্রাম্প দম্পতি। সেখানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত এক সপ্তাহের মধ্যে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে কোথাও বের হতে দেখা যায়নি। এক সপ্তাহ পর তিনি শেষবারের মতো হোয়াইট হাউস থেকে বিদায় নিলেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























