ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ২০ জানুয়ারি ২০২১

ক্যাপিটল ভবনে পৌঁছেছেন বাইডেন-কমলা

সংগৃহীত

সংগৃহীত

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান। এরই মধ্যে ক্যাপিটল ভবনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

অনুষ্ঠানে বাইডেন-হ্যারিসের সঙ্গে রয়েছেন তাদের জীবনসঙ্গী জিল বাইডেন এবং ডগ এমহফ। পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স, সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলও।

অন্যদিকে, হোয়াইট হাউস ছেড়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বুধবার সকালে ট্রাম্প এবং মেলানিয়াকে নিতে হোয়াইট হাউসে অবতরণ করে মেরিন ওয়ান হেলিকপ্টার। এতে চড়ে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে অবতরণ করেন ট্রাম্প ও মেলানিয়া

বাইডেন-কমলার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে গোটা ক্যাপিটল এলাকায়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়