আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:৩৮, ২০ জানুয়ারি ২০২১
শপথ নিলেন জো বাইডেন, নতুন এক অধ্যায়ের শুরু
শপথ নিচ্ছেন জো বাইডেন
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। ফলে দেশটির ইতিহাসে শুরু হলো নতুন এক অধ্যায়। আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ পেয়ে গেলেন বাইডেন।
স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১০টা) ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে শপথবাক্য পাঠ করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টের কাছে শপথ নেন বাইডেন। কমলাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোতোমেয়র। মার্কিন ইতিহাসে লাতিন বংশোদ্ভূত বিচারক তিনি।
এর আগে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ক্যাপিটলে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট। এসময় জিলের হাত ধরে ছিলেন বাইডেন। বেগুনি রঙের কোট পরিহিতা কমলার সঙ্গে ছিলেন তার স্বামী ডগলাস এমহফ। নির্বাচনী প্রচারণায় বেগুনি ও হলুদ রঙকে বেছে নিয়েছিলেন কমলা।
অনুষ্ঠান শুরু হওয়ার কিছু সময় আগে আমন্ত্রিত অতিথিরা একে একে হাজিন হন ক্যাপিটল চত্বরে। করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্য সুরক্ষায় সবার মুখে ছিল মাস্ক। সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয়েছিল অতিথিদের আসন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানান সিনেটর ক্লোবুচার। এ ছাড়া করোনা মহামারি মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের প্রশংসা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামা। দেখা গেছে তিন সাবেক ফার্স্ট লেডি বুশের স্ত্রী লরা বুশ, ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন ও ওবামার স্ত্রী মিশেল ওবামাকে।
উল্লেখ্য, তিনবারের চেষ্টায় প্রেসিডেন্টের আসন দখল করলেন তিনি। ১৯৮৭ এবং ২০০৮ সালে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন বাইডেন। দু’বারই ব্যর্থ হন। অবশেষে ২০২০ সালে এসে হাতে ধরা দিলো প্রত্যাশিত সেই সফলতা।
গত ৩ নভেম্বর বিপুল ভোটে জিতে ট্রাম্পের বিপক্ষে জয় ছিনিয়ে আনলেন তিনি। এছাড়া প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়ে কমলা হ্যারিসও ইতিহাস গড়েছেন।
নির্বাচনের পর থেকেই বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাইডেনকে। ট্রাম্প পরাজয় অস্বীকার করেছেন বারবার। ক্ষমতা হস্তান্তরে তার প্রশাসন চরম অসহযোগিতা করেছে বাইডেন টিমকে। এখন দেখার বিষয় বাইডেন কীভাবে সামলাবেন যুক্তরাষ্ট্রকে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























