আন্তর্জাতিক ডেস্ক
প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস
কমলা হ্যারিস
মার্কিন ইতিহাসে প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস। শুধু তাই নয় প্রথম কৃষ্ণাঙ্গ ও আফ্রো-এশীয় ভাইস-প্রেসিডেন্ট পেল যুক্তরাষ্ট্র।
বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে এগারটার পর শপথ নেন কমলা। তাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোতোমেয়র। মার্কিন ইতিহাসে লাতিন বংশোদ্ভূত প্রথম বিচারক তিনি।
বেগুনি রঙের কোট পরিহিতা কমলার সঙ্গে ছিলেন তার স্বামী ডগলাস এমহফ। নির্বাচনী প্রচারণায় বেগুনি ও হলুদ রঙকে বেছে নিয়েছিলেন কমলা।
মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামা। দেখা গেছে তিন সাবেক ফার্স্ট লেডি বুশের স্ত্রী লরা বুশ, ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন ও ওবামার স্ত্রী মিশেল ওবামাকে।
সস্ত্রীক বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সও ছিলেন বাইডেনের অভিষেকে। তবে ছিলেন না জীবিত সাবেক প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বেশি বয়সী জিমি কার্টার। এ ছাড়া ঘোষণা অনুযায়ী ছিলেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























