ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ২১ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:২৩, ২১ জানুয়ারি ২০২১

ক্ষমতা পেয়েই মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের

ছবি: সিএনএন

ছবি: সিএনএন

আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিশেবে বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছেন জো বাইডেন। ক্ষমতা গ্রহণের শুরুতেই বাইডেন বাতিল করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের করা কিছু বিল। এগুলোর মধ্যে এতোদিন মুসলিম দেশগুলোর ওপর থাকা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিলেন বাইডেন।

স্থানীয় সময় বুধবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এবং প্রথম দিনেই অফিসে বসেি তিনি ১৫টি নির্বাহী আদেশে সই করেন।

বাইডেন ক্ষমতায় গেলে মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিবেন এমনটা আগেই আন্দাজ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ দেশগুলোর মধ্যে রয়েছে সিরিয়া, ইরাক, ইরান, সোদান, ইয়েমেন এবং সোমালিয়া।

এদিকে বাইডেনের এই সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে- ট্রাম্প প্রশাসন যে একাধিপত্যবাদী নীতি অনুসরণ করছিল তা থেকে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবে।

বুধবার ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার আরও যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প। ডোনাল্ড ট্রাম্প জরুরী ঘোষণার মধ্যদিয়ে এই প্রকল্পে বিপুল অংকের তহবিল বরাদ্দ দিয়েছিলেন কিন্তু জো বাইডেন তা বাতিল করলেন।

পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের মহামারী ও চীনের ভূমিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং গত জুলাই মাসে এ সংস্থা থেকে তিনি আমেরিকাকে বের করে নেন। জো বাইডেন ক্ষমতায় আসার পরপরই ট্রাম্পের সে সিদ্ধান্ত বাতিল করেছেন। আমেরিকা এখন থেকে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ হিসেবে পরিচিতি পাবে।

বুধবার জো বাইডেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের সাম্প্রতিক কিছু নেতিবাচক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে আমেরিকার ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে জো বাইডেন শপথ নেন। শপথ নেওয়ার পর তিনি মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্ক পুনর্বহালের ঘোষণা দেন। 

ধারণা করা হচ্ছে- ডোনাল্ড ট্রাম্প বিশ্ব থেকে আমেরিকাকে যেভাবে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন বাইডেন তা থেকে বেরিয়ে আসবেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়