ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ২১ জানুয়ারি ২০২১

আতঙ্কিত হবেন না, আপনি টিকা পেতে যাচ্ছেন: ডব্লিউএইচও

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের অনেকেই নিয়েছেন করোনা প্রতিরোধকারী ভ্যাকসিন। তবে অনেক দেশে এখনও পৌঁছায় নি করোনার টিকার কোনো চালান। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সবাইকে ভ্যাকসিন নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে। 

ডব্লিউএইচও বলছে, ভ্যাকসিন পাওয়া নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। যারা ভ্যাকসিন পেতে চাচ্ছেন তাদের প্রত্যেকেই পাবেন।

সংস্থাটির সহকারী মহাসচিব মারিয়েঙ্গালা সিমাও বুধবার বলেন, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করতে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, কারোরই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ আপনি টিকা পেতে যাচ্ছেন।

ডব্লিউএইচও’র সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে তিনি আরও বলেন, বিশ্বের সকল দেশের সকল জনগণ যাতে টিকা পায় সে লক্ষ্যে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

সিমাও বলেন, বিশ্বের প্রায় ৫০টি দেশে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এর মধ্যে ৪০টিরও বেশি উচ্চ আয়ের দেশ।

ডব্লিউএইচও কোভ্যাক্সের মাধ্যমে বিশ্বজুড়ে টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ জন্য তারা পাঁচটি টিকা প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে ২০০ কোটি ডোজ পাওয়ার চুক্তি করেছে।

চলতি বছরের শেষ নাগাদ অংশগ্রহণকারী প্রতিটি দেশের ২০ শতাংশ লোককে তারা টিকার আওতায় নিয়ে আসবে।

সিমাও বলেন, আমরা আশা করছি ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশগুলোতে টিকার প্রথম ডোজ সরবরাহ সম্ভব হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়