আন্তর্জাতিক ডেস্ক
প্রেসিডেন্ট বাইডেনের প্রথম ফোন পাবেন ট্রুডো
বাইডেন ও ট্রুডো
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। প্রথম দিনই ১৭টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। তার প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, শুক্রবার থেকে বিদেশি নেতাদের ফোন করতে শুরু করবেন নতুন প্রেসিডেন্ট। তার প্রথম ফোনটি পাবেন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সংবাদ সম্মেলনে সাকি সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং কিস্টোন এক্সএল তেল পাইপলাইন নির্মাণে বাইডেনের নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলবেন তারা।
বাইডেন অফিসে দায়িত্ব নেয়ার পরপরই যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার মধ্যে অন্যতম হল কানাডা ও যুক্তরাষ্ট্রের এই বিতর্কিত পাইপলাইন নির্মাণ বন্ধের সিদ্ধান্ত। জাস্টিন ট্রুডো বাইডেনের এই পদক্ষেপকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।
এক বিবৃতিতে ট্রুডো বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা প্রেসিডেন্টের প্রতিশ্রুতিকে যেমন স্বাগত জানাই, তেমনি প্রেসিডেন্টের এই সিদ্ধান্তেও আমরা হতাশ। যদিও নির্বাচনী প্রচারণায় তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো পূরণের অংশ হিসেবে এই সিদ্ধান্তের বিষয়টিও আমাদের মাথায় আছে।’
‘দূষণ কমাতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায়, কভিড-১৯ মোকাবিলায়, মধ্যবিত্তদের জন্য চাকরি তৈরি ও টেকসই অর্থনৈতিক পুনর্গঠনে আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কাজ করব’, বলেন ট্রুডো।
বাইডেনের আদেশের পরে পাইপলাইন নির্মাণকারী প্রতিষ্ঠান টিসি এনার্জি বুধবার তাদের চলমান নির্মাণকাজ বুধবার বন্ধ করে দেয়। এর ফলে কয়েক হাজার মানুষ তাদের চাকরি হারাবেন বলে জানায় তারা।
কানাডা ২০১০ সালে কিস্টোন এক্সএল পাইপলাইন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়। পরিবেশগত ঝুঁকির কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ এই প্রকল্পে নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে ২০১৭ তে ডোনাল্ড ট্রাম্প আবার সেই নিষেধাজ্ঞা তুলে দেন।
কানাডা সবসময় এই প্রকল্পের পক্ষে সমর্থন দিলেও পরিবেশবাদী সংস্থা ও আদিবাসী গোষ্ঠীগুলো এর তীব্র বিরোধীতা করে আসছে।
সূত্র: এএফপি
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























