আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৪৭, ২১ জানুয়ারি ২০২১
ভারতের সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ আগুন
সংগৃহীত
ভারতের সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেড। বেসরকারি সংবাদ সংস্থা এএনআই তাদের টুইটার পেজে জানিয়েছে, গেট নম্বর ১-এর কাছে আগুন লাগে।
দ্বিতীয়তলায় আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
পৃথিবীর সবচেয়ে বড় এই টিকা প্রস্তুতকারক কোম্পানিটি বিভিন্ন দেশে অক্সফোর্ডের করোনার টিকা সরবরাহ করছে। যেখানে আগুন লেগেছে, সেখানে অবশ্য বিসিজি টিকা তৈরি হয়।
আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক পদার্থের কারণে এত ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে এখনো আগুনের উৎসস্থলে পৌঁছানো যায়নি। প্রথমে চারটি ও পরে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আর দশটি ইঞ্জিন।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নির্মাণাধীন একটি ভবনে প্রথম আগুন লাগে।
সংবাদমাধ্যমটি বলছে, করোনার টিকা অন্য ভবনে তৈরি হচ্ছে। তবে শঙ্কার বিষয় হচ্ছে, ভবনটির পাশের বিল্ডিংয়ে ওই টিকা প্রস্তুত করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























