আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:১৯, ২১ জানুয়ারি ২০২১
সেরাম ইনস্টিটিউটের অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
সংগৃহীত
ভারতের সেরাম ইনস্টিটিউটের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির পুনেতে অবস্থিত এই প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটি ভবনে আগুন লাগে। পরে দমকলকর্মীদের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুনের মেয়রকে উদ্ধৃত করে দেশটির বেসরকারি সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকল বাহিনীর কর্মকর্তারা চারজনকে জীবিত উদ্ধার করেন। এ সময় ভবনের ভেতর পাঁচজনের লাশ পাওয়া যায়।
অক্সফোর্ড ও এস্ট্রাজেনকার উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। অগ্নিকাণ্ডের ঘটনায় ভ্যাকসিন উৎপাদনে কোনো ক্ষতি হয়নি জানিয়েছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভবনে আগুন দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আকাশ।
আগুনের খবর ছড়িয়ে পড়তেই আদর পুনেওয়ালা টুইটারে প্রথমে জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে নিজেই আরেকটি টুইটে বলেন, ‘আমরা এই মুহূর্তে কিছু কষ্টের আপডেট পেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে কয়েক জন মারা গেছেন।’
প্রাথমিকভাবে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নির্মাণাধীন একটি ভবনে প্রথম আগুন লাগে। এখানে বিসিজি টিকা তৈরি হয়।
সংবাদমাধ্যমটি বলছে, করোনার টিকা অন্য ভবনে তৈরি হচ্ছে। তবে শঙ্কার বিষয় হচ্ছে, ভবনটির পাশের বিল্ডিংয়ে ওই টিকা প্রস্তুত করা হচ্ছিল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























