ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ২২ জানুয়ারি ২০২১

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২১ লাখ ছাড়িয়েছে

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ কোটি ৮০ লাখের বেশি মানুষ। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ কোটি ৪ লাখের বেশি রোগী।

শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১২ টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এমন চিত্রই দেখা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলের ৯ কোটি ৮০ লাখ ৯২ হাজার ৯২৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ২১ লাখ ৪৬৪ জন। তবে সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ৭ কোটি ৪ লাখ ৮৬ হাজার ৭৬৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৮৬ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ২০ হাজার ২৮৫ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৫১ লাখ ৯৯১ জন। 

দ্বিতীয় স্থানে আছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৬ লাখ ২৬ হাজার ২০০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৬৭ জন আর সুস্থ হয়েছেনে এক কোটি ২ লাখ ৮২ হাজার ৮৮৯ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৮৬ লাখ ৯৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ১৪ হাজার ২২৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৫ লাখ ৮০ হাজার ৭৪১ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম, ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম ও জার্মানি রয়েছে দশম অবস্থানে। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম। ভাইরাসটির উৎপত্তিস্থল চীন তালিকায় ৮৩তম স্থানে রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়